রবি প্রনাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রবি প্রনাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

তোমাতে হোক জগত আলোকময় -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

 


তোমাতে হোক জগত আলোকময়

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

 

ইদানীং শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টি,

শুধুই দেখছি ... এই পৃথিবীতে এক অনাসৃষ্টি।

মেঘেদের ভাসার ইচ্ছে শক্তি এখন গেছে বহুদূরে !

মনের জমাট মেঘ এখন পৃথিবী সবখানে চোখের জলে

ভাবছি মেঘেদের কান্না কি যাবে সব বিফলে ?

 

তুমি যেই আবার ওদের মনে এলে,

ওমনি দুই চোখ ভর্তি জল নিয়ে ক্রমাগত ঝড়ছে সদলবলে।

 

এতো কষ্টেও ভুলতে চেষ্টা করেও ওরা হয়েছে নিষ্ফল,

আসলে তোমার অনুপস্থিতিতে ওরা আজ'ও অভিভাবকত্ব হারিয়ে হয়েছে বিহ্বল।

 

আমি আছি একা বসে, চারিপাশ ছেয়েছে অন্ধকারে,

সবাই আছে রাজপথ ভুলে ঘরের দোর সব বন্ধ করে !

 

ভাবছি কেন এই শ্রাবণে তুমি চলে গেলে ,

আমাদের সকলকে এমনটি একা ফেলে রেখে !

এখন একাকীত্বের কাশফুলের,

সেজে ওঠবার উৎসব সন্নিকটে ।

 

তাই এই বর্ষায় আমি পথ চেয়ে আছি বসে,

যদি শ্রাবণের জলধারায় সব ধুইয়ে দেয় এই দুঃসময় নিমিষে,

পৃথিবী আবার হেসে ওঠে তোমার আলোকের এই ঝর্ণাধারায় ।

 

যেমনটি হয়

তোমার আগমনে বৈশাখে যখন পৃথিবী আনন্দময়।

 

 

 


শনিবার, ২৫ জুলাই, ২০২০

শান্তিনিকেতন বার্তা - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়













শান্তিনিকেতন বার্তা
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


আজ আবার হারিয়ে গিয়েছিলাম,
ভোর হতেই আবার স্বপ্নভঙ্গ !

সারাদিন শুনেছি মেঘেদের ক্রন্দন,
বৃষ্টির জল ঝরেছে পাহাড় থেকে সমতলে।

রবি আজ সারাদিন অস্তাচলে,
তাই কিছুটা তার অক্ষর সংলাপ।

শুনতে পাই গীতাঞ্জলির ক্রন্দন,
শান্তিনিকেতন বার্তা !

তবে মাটির বুকে পায়ের চিহ্নগুলো আছে।
আছে দেশ ও দশের গান।

আজ‌ও ছোট ছোট নদী গুলো ব‌ইছে আঁকে বাঁকে,

কাজ করে চলেছি পুরাতন ভৃত্যের মতন ।


https://www.bangla-kobita.com/sanjukolm/news-of-santiniketan/


অস্তমিত সূর্য / সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

















আজ ২২শে শ্রাবণের সেই অশ্রু প্লাবিত দিন,
সূর্য অকালে অস্তমিত সবার হৃদয়ের অন্তরে,
মুদিত নেত্রে রবি আর দেবেন না বিচ্ছুরণ জগতে ,
অনন্ত হাহাকার জনসমুদ্রের ঢেউ তোমায় দেখতে,
বারবার স্পর্শ করে সৃষ্টির দেবতার পাদস্পর্শে
সবার আজও করি নত শির ‌‌।

সৃষ্টির শ্রষ্ঠা যেন হয়েছেন সদ‍্য প্রয়াত,
রেখে গেছেন,যুগ যুগ ধরে পান করার অমৃত
এই মানবজাতির কল‍্যানে ।

কল্পনা,স্বপ্ন,বাস্তবতার আগাম বার্তা সৃজন করে,
আগামী প্রজন্মের সন্তানের প্রতি কর্তব্যের দানে।
জীবনের,মরনের তোমার সকল সৃষ্টির অভিধানে,
আজও তুমি আছো হৃদয়ের অন্তরে জেগে,
তোমার আবিষ্কার স্বপ্ন দেখায় মনের মাঝে,
প্রত‍্যহ তোমার আশীর্বাদে সৃষ্টি চলছে জগতে,

হে কবিশ্রেষ্ঠ তুমি লহ মোদের প্রনাম


সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...