জীবনমুখী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনমুখী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কারচুপি -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়














কারচুপি
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়



অনেকদিন দেখছি লেখকের কলম,
দেখে প্রচুর লোভ হয় !
হাতে তার ঝকঝকে কলম চমকায়,
ওটা দিয়ে জম্পেশ সব লেখা বের হয় ।
আমার কেবল নজর আটকায়,                                                    
বিশেষ করে ওই কলমের লেখাটায়।
যদিও জানি লেখাগুলো লেখকের সন্তান তুল্য, 
তার নিজস্ব ভাবনায়।
তবু পাশের বাড়িতে রোজ চোখ যায়,
ভাঙাচোরা কলম নিয়ে মনের জানালা দিয়ে দেখি অন্ধকার।
তার সন্তানগুলো খেলছে তার খাতার পাতায় পাতায়,
আমিও খালি সুযোগের অপেক্ষায় থাকি ।

এরপর কোন একটা নিঝুম রাত,
মস্তিস্কে কারচুপির যেই করলো আঘাত ;
নিজের কলম খাপে পুড়ে সিঁধ কেটে
লেখকের বাড়িতে ঢুকে দিলাম এক কোপ সপাটে।

সঙ্গে সঙ্গে তার একটি সন্তানের মৃত্যু!

লেখকের কলমের লেখা আমার নাম এখন পেয়েছে  
কিন্তু ছাপার পর সবাই সাক্ষী দিচ্ছে সেটা অবৈধ 
আমি পারছি না পালাতে ......ঘটেছে আমার কলমের মৃত্যু
বুঝলাম না......এই কলঙ্ক যে থেকে যাবে আমৃত্যু ।

শনিবার, ২৫ জুলাই, ২০২০

ঈশ্বর থাকুন না হয় দূরে - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়















ঈশ্বর থাকুন না হয় দূরে
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

ঈশ্বর স্বপ্নে এসেছিলেন,
একদিন কাকভোরে দেখা দিয়েছিলেন ।
পদতলে ধূলিকণা মেখে এলেন...
বললেন সেগুলো‌ দেবেন
লেগে আছে পদধূলি সবাইকে দেবার।

কিন্তু একি ! ঈশ্বরের চোখে জল ?
      ঈশ্বর এখন পরিশ্রান্ত রঙ মেখে,
বিভিন্ন বেশভূষা সেজে মানুষের অত্যাচারে !

তিনি একদিকে দুধ গঙ্গায় অভিষিক্ত,
অন্যদিকে নিয়মাবিধিতে রক্তাক্ত।
কোথাও চাদরে তার দমবন্ধ,
দেশে দশে ..
ছড়িয়ে ছিটিয়ে খালি তার গায়ে পায়ে বারুদের গন্ধ।

ঈশ্বর আছেন
   সবার মনে খোলা মাঠে ঘাটে পুকুরে ।
বন্ধ মনের খোলা জানালাতে,
সবুজ মনে বা  শষ্য-শ্যামল ক্ষেতে।

তিনি মানুষের উর্ধ্বে,
সমাজের উপরে থাকেন।
এখন শুধুই স্বপ্নে আসেন আর চলে যান।

দুরত্ব‌ই ভালো, বেশি কাছে থাকলে
আবার পড়বেন নিয়মের বেড়াজালে।
তাই বললাম থাকুন দূরে, দেখি না হয় স্বপ্নে
সম্পর্কটা তো টিকে থাকুক অন্তত মনে।


মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বাঁচবেই শহর চিরকাল-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
















বাঁচবেই শহর চিরকাল
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

চেনা শহরের
গতি অগ্ৰগতি হয়েছে নিস্তব্দ ।
দিনগুলো ক্রমশঃ নৈঃশব্দ্যে পরিপূর্ণ
চেনা মুখ অচেনা মুখ সব ঐক্যবদ্ধ !

এক একটা ভয়ের অশনিসংকেত,যত খেদ
ঘন্টা মোমবাতির আলোয় আনছে বিভেদ !
তবু শত শ্বাসকষ্টে এতো মুখের হাসি
পড়ার মোড়, ঘরের দোর এখন‌ সব পাশাপাশি।

শুধু লোকগুলো আছে দূরে
প্রাণের তাগিদে একে অপরের বৃত্ত ঘিরে ।
পৃথিবীতে অচেনা কথা উড়ছে হাওয়ায়,
নতুন করে দেখছি মেধার অপচয় ।

জন্মের সময় নাকি হয় মৃত্যু দিন ছিল নিশ্চিত,
আচমকা হাতছানিতে তাই শুনি সাম্যের সঙ্গীত।

 তাই জানি,শুনছি বহুকাল
চাল ডাল কিছুর ছিলোনা অভাব আজন্মকাল ।

তবু একটা চুড়ান্ত ক্ষমতার নেশায়,
সবকিছু ছেয়ে দিচ্ছে নিস্তব্ধ নিরাশায় ।

তবে এই শহরকে আমি চিনি চিরকাল,
আমি জানি আনন্দের এই শহর লড়াইতে সবল।
এই শহর নিশ্চিত বাঁচবে ততকাল,
যতদিন সৌরমন্ডলে সত্য গ্ৰহকাল।






বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মন যা চায় -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


















মন যা চায়
-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আর কোনো প্রশ্ন নেই...
হয়তো যার কোনো উওর নেই !
মন এখন-
              আস্তে আস্তে মাধ্যাকর্ষণ ছাড়ছে,
              অভিকর্ষের ভবিষ্যৎ বার্তা গড়তে।

এখন শূন্য এখন সবচেয়ে কাছের নম্বর ,
তাই নিশ্চুপ চন্দ্রহীন রাত্রি একমাত্র অবলম্বন !

যখন মস্তিষ্কের পাল্লা ভারি,
কেন হৃদয়ের ভিতরে গুমরে মরি ?
বলবো মন যা চায় করি।

সবেতেই শূন্য যেটা অবসম্ভাবী,
এই বিশ্বাস রেখেই না হয় চলি।


শনিবার, ১৫ জুন, ২০১৯














ঘরে ফেরা

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


সবাই একদিন ঘরে ফেরে,
ঘুরে ফিরে একদিন নিজের ভুলকে দূরে ফেলে !
হয়তো বুঝতে ‌দেরী করে ।

অনেককিছুই হারিয়ে যায়,
তবু সব ভুলেকে বন্ধু করে পারি জমায়..
মনের মাঝে কত কিছু বয়ে যায়।

কিন্তু যখন ফিরে আসে,
একদিন সবকিছুই ভুলে যায় ।
কিছু ব্যথা, কিছু কথা মনে রয়ে যায়,
পরিবর্তনশীল জীবনে গা ভাসায়।

তবু একটি জীবন পোড়ে,কেবল পোড়ে,
নভস্থলে মেঘ  অঝরে বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে।


রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩

মনের অভিলাসা -সঞ্জয় কুমার মুখোপাধ্যায়








মনের অভিলাসা

-সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

আমি আজও বুঝি নি তোমার অন্তরের কথা
যেন গভীর রাতে অজানা কালো মেঘের অন্তরালের
এঁকেছো এক গোপন উপকথা ।

মনের কোনে কেন এত জমে থাকা অবুঝ অসহিস্নু জ্ঞান
প্রভাতের প্রথম আলোতে কি যায় না তা মুছে ফেলা 
হোক না নব চেতনার জাগরণে অন্ধকারকে অবহেলা।

অন্ধকার মনে শুধু জমে থাকে যত মলিনতা
তপ্ত লাভা বের হয়ে আসে কখনো তাই নিয়ে
ধংস হয় সৃষ্টি আর মনের সকল আশা
ভেঙ্গে যায় ভালোবাসার বাধন অভিলাসা ।

জীবনের যত অ্ন্ধকার জ্ঞান মলীনতা
মুছে দিয়ে হোক সৃষ্টির নুতন ভালোবাসা
রুপকথা । 


সাম্প্রতিক লেখা কবিতা

ঘর বেঁধেছে ঝড়ের পাখি / রঙ্গনা পাল /পর্ব-৪০

ঘর বেঁধেছে ঝড়ের পাখি/ রঙ্গনা পাল / পর্ব-৪০         অতীত হোক বা বর্তমান নারী চিরকাল পুরুষের ভালোবাসায় বশ। হ্যাঁ কেউ কেউ কখনও কখনও ছলনা করে ...